মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অভিষিক্ত এক তরুণের কাছে হারল পাকিস্তান

প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪, ৯:৫৩ পূর্বাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
অভিষিক্ত এক তরুণের কাছে হারল পাকিস্তান

বুলাওয়েতে পাকিস্তানের করা ১৩২ রান জিম্বাবুয়ে তাড়া করেছে ১ বল হাতে রেখে। জয়ের জন্য শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ১২ রান। পেসার জাহানদাদ খানের করা ইনিংসের শেষ ওভারের প্রথম দুই বলেই অভিষিক্ত টিনোটেন্ডা মাপোসা এক ছক্কা ও এক চারে তোলেন ১০ রান। এরপর বাকি আনুষ্ঠানিকতাটুকুও সহজে সেরেছে তারা।

দুটি সিরিজে দুটি ম্যাচ হেরে গেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তানই। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে পাকিস্তান জিতেছে বেশ বড় ব্যবধানেই। প্রথম ম্যাচে ৫৭ রানে হারের পর পরের ম্যাচে ১০ উইকেটে। তবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সান্ত্বনার জয় পেয়েছে জিম্বাবুয়ে। সান্ত্বনার হলেও নানা বাস্তবতায় জিম্বাবুয়ের জন্য এই জয় অনেক গুরুত্বপূর্ণ।

আজ ১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিং করা জিম্বাবুয়ে শুরুটা করে দারুণভাবে। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে তারা তোলে ৭৫ রান। ৪৩ রান করেছেন ওপেনার ব্রায়ান বেনেট। শেষ ৫ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ৩৭।

ইনিংসের ১৬তম ওভারে পাকিস্তানের রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম দেন মেডেন। তাতেই খেলা জমে ওঠে। শেষ পর্যন্ত ম্যাচ যায় শেষ ওভারে। সুফিয়ান আজ ১৯ রান দিয়ে নিয়েছে ১ উইকেট। পুরো সিরিজেই দারুণ পারফর্ম করেছেন এই স্পিনার। ৩ ম্যাচের সিরিজে ৯ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। ম্যাচসেরা হয়েছেন ওপেনার বেনেট।