শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দিল্লির দালালরা সীমান্তে চোখ রাঙাচ্ছে : সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ৩:৫৫ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ন
দিল্লির দালালরা সীমান্তে চোখ রাঙাচ্ছে : সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারে স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভারত আমাদের সাম্প্রদাযয়িকতা শিখাতে আসে অথচ তারা গুজরাটের বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি  করেছে। ভবিষ্যতে কেউ যদি এদেশের মাটির দিকে হাত বাড়ায় তাহলে তাদের দেশের মাটিও নিরাপদ থাকবে না বলে।

মাসুদ বলেন, স্বৈরাচারের দোসররা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। যতদিন তারা ঐক্যবদ্ধ থাকবে ততোদিন শেখহাসিনাকে ফিরিয়ে আনার সুযোগ নেই।
এসময় স্থানীয় লোকজন হাতিয়ার নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান। পরে এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে হান্নান মাসউদকে অবগত করেন এবং মাসউদ তাদের কথা শুনে সেগুলো সমাধানের আশ্বাস দেন।

যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম.কে বেলালের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে হাতিয়ার নদী ভাঙ্গন রোধ চাই, নিরাপদে বাঁচতে চাই শীর্ষক র‌্যালিতে অংশ নিয়ে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।