মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন, ফিরলেন আফিফ-শামীম-নাসুম

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ৮:২৮ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন, ফিরলেন আফিফ-শামীম-নাসুম

সেন্ট কিটসে আজ বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে চলতে চলতেই টি–টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। নাজমুলের মতোই কুঁচকির চোটের কারণে মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কে দলে রাখা হয়নি।

দীর্ঘ দিন পর দলে ফিরেছেন আফিফ হোসেন, শামীম হোসেন ও নাসুম আহমেদ। তিনজনই দেশের হয়ে এই সংস্করণে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালে।

এ ছাড়া দলে ডাক পেয়েছেন রিপন মন্ডল। ২১ বছর বয়সী এই পেসার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩টি টি–টোয়েন্টি খেলেছেন; সবকটিই গত বছর হাংজুতে এশিয়ান গেমসে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু ১৬ ডিসেম্বর। সবকটি ম্যাচ হবে সেন্ট ভিনসেন্টে।

বাংলাদেশের টি–টোয়েন্টি স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, পারভেজ হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শামীম হোসেন, তানজিম হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।