মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ৮:২১ পূর্বাহ্ন আপডেট: ১৮ মে ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ১৯ বছর বয়সী ব্যাটার সুমাইয়ার। আর পাকিস্তানের ওয়ানডে অভিষেক হয় ১৯ বছর বয়সী অফ-স্পিনার নিশির। এ ছাড়া গেল মে মাসে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় ১৫ বছর বয়সী পেসার হাবিবার।

৬ দল নিয়ে আগামী ১৫ ডিসেম্বর থেকে মালয়েশিয়ার ক্লাং শহরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। ‘এ’ গ্রুপে অন্য তিন দল হলো- ভারত, পাকিস্তান ও নেপাল।

১৬ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। পরের দিন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের সেরা দুই দল সুপার ফোরে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল ২২ ডিসেম্বর ফাইনালে লড়বে। এই টুর্নামেন্টে খেলতে শুক্রবার দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল: সুমাইয়া আকতার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), মোছা: ইভা, ফাহমিদা ছোয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়ারিয়া ফেরদৌস, ফারিয়া আকতার, ফারজানা ইয়াসমিন, আনিসা আকতার সেবা, সুমাইয়া আকতার সুবর্ণা, নিশিতা আকতার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আকতার, মেহেরুন নেসা।