শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ছাত্র-জনতার অভ্যুত্থান: প্রথম ধাপের খসড়া তালিকায় শহীদ ৮৫৮, আহত ১১,৫৫১

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ৭:৪৭ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৬:২৪ পূর্বাহ্ন
ছাত্র-জনতার অভ্যুত্থান: প্রথম ধাপের খসড়া তালিকায় শহীদ ৮৫৮, আহত ১১,৫৫১

গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলাম আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথম ধাপের খসড়া তালিকায় শহীদ ৮৫৮ জন এবং আহতের সংখ্যা ১১ হাজার ৫৫১ জন।  

তথ্য বিবরণীতে বলা হয়, তালিকায় সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসংগত কোনো তথ্য থাকলে তা ২৩ ডিসেম্বরের মধ্যে muspecialcell36@gmail.com এই ঠিকানায় ই-মেইল করে জানাতে অনুরোধ করেছে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল।