বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

মেঘনায় নৌযানের পাঁচটি কক্ষে পড়ে ছিল পাঁচ রক্তাক্ত লাশ

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ৩:২৫ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ন
মেঘনায় নৌযানের পাঁচটি কক্ষে পড়ে ছিল পাঁচ রক্তাক্ত লাশ

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বলেন, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তাঁরা সন্দেহ করছেন, শত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

নৌ পুলিশ জানায়, নৌযানটি চাঁদপুর সদর থানার মেঘনা নদীতে নোঙর করা অবস্থায় ছিল। সেটিতে সার পরিবহন করা হচ্ছিল। নিহত ব্যক্তিরা নৌযানটির চালক ও অন্যান্য কর্মী হতে পারেন।

পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে তাঁরা আজ বেলা তিনটার দিকে নৌযানটির কাছে যান। সেখানে গিয়ে নৌযানের পাঁচটি কক্ষে পাঁচজনের লাশ পান। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আটজন মানুষই নৌযানটিতে ছিলেন। নৌযানটির নাম এমভি আল-বাকেরা। এর মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ।