শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে: প্রধান উপদেষ্টা

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৫, ৬:৩০ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:০০ পূর্বাহ্ন
নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে: প্রধান উপদেষ্টা

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের এমপি রুপা হকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক নির্বাচনের সম্ভাব্য তারিখ জানতে চাইলে ড. ইউনূস জানান, আগামী নির্বাচন সম্পূর্ণ স্বাধীন ও সুষ্ঠু হবে।

তিনি আরো বলেন, গত তিনটি নির্বাচনে জনগণ সঠিকভাবে ভোট দিতে পারেনি। সেই সময়কার সংসদ, এমপি এবং স্পিকার সবই ছিল ভুয়া। প্রধান উপদেষ্টা আশ্বাস দেন যে, অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের রাজনৈতিক সংস্কারে জনগণের চাহিদা অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে। অধ্যাপক ইউনূস বলেন, গোটা দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে, তাদের কণ্ঠ জোরপূর্বক কেড়ে নেয়া হয়েছিল।

রুপা হক আগামী সাধারণ নির্বাচনের অস্থায়ী তারিখ, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, বাংলাদেশ দেখে সত্যিই আমি উৎসাহিত। আগামী সাধারণ নির্বাচন দেখতে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

অধ্যাপক ইউনূস রুপা হককে ব্যাখ্যা করেছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জনগণের দমন কী কারণে হয়েছিল। এসময় ব্রিটিশ হাই কমিশন ঢাকার ডেপুটি হাই কমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।

এর আগে, রুপা হক একটি ইউকে ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, যেখানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি, বিআইডিএ চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদের সাথে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।

ইউকেবিসিসিআইর একটি প্রতিনিধি দল বর্তমানে তিন দিনের বাংলাদেশ সফরে আছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ও ইউকেবিসিসিআই সভাপতি এম জি মওলা মিয়া। সিদ্দিকি বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী ও নারীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে ব্যাপক সংস্কার গ্রহণ করেছে।