শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আবু সাঈদ হত্যা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে শাস্তি

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৫, ৬:০২ পূর্বাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ন
আবু সাঈদ হত্যা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে শাস্তি

উপাচার্য জানান, জুলাই-আগস্ট বিপ্লব চলাকালে শিক্ষার্থী নিপীড়ন ও আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের ৭২ শিক্ষার্থী অভিযুক্ত হন। এর মধ্যে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৩ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য, ৩৩ শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ১৫ শিক্ষার্থীর পড়াশোনা শেষ হয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। তবে একজন শিক্ষার্থী নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে তোলা অভিযোগ তুলে নেয়া হয়।

সিন্ডিকেট সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয়েছে, ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আগে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সমিতি বা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে না। ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং কোনো ছাত্রসংগঠনের ব্যানারে কর্মসূচি দিলে সে ব্যাপারে ব্যবস্থার জন্য একটি নীতিমালা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।