শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বকালের সেরা: ড. ইউনূস

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ৫:১৮ পূর্বাহ্ন আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ন
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বকালের সেরা: ড. ইউনূস

বৈঠকে রাষ্ট্রদূত গুলব্র্যান্ডসেন ড. ইউনূসের হাতে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রদূত গুলব্র্যান্ডসেন বলেন, প্রয়োজনীয় সংস্কার ও অবাধ এবং সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন পরিচালনায় আপনার প্রচেষ্টার প্রতি আমাদের প্রধানমন্ত্রীর জোরালো সমর্থন রয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা একটি উদাহরণ, একটি ঐতিহাসিক উদাহরণ তৈরি করতে চাই। আমাদের লক্ষ্য হলো পরবর্তী জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসে সর্বকালের সেরা নির্বাচন হিসেবে উপস্থাপন করা।

তিনি আরো জানান, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নের কাজ চলছে। বিশ্ব সম্প্রদায়ের সমর্থন এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার আহ্বান জানান সরকারপ্রধান।