মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ২:৪৭ পূর্বাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ন
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন

গেল বছরে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন টাইগার এই পেসার। ৭ ম্যাচে ২৩ দশমিক ৯ গড়ে ১৪ উইকেট শিকার করেন তাসকিন। এই পেসারের সুইং, স্কিল, ডেথ বোলিং তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টোয়েন্টি বিশ্বকাপ বসেছিল। ফলে এই ফরম্যাটে তুলনামূলক বেশি খেলা হয়েছে। উইজডেনের ওয়ানডে একাদশে শ্রীলঙ্কার তিন ক্রিকেটার, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন দুইজন, ইংল্যান্ড ও বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন একজন করে জায়গা পেয়েছেন। কিন্তু ভারত ও অস্ট্রেলিয়া থেকে কোন ক্রিকেটার জায়গা পাননি।

এই একাদশে সাইম আইয়ুব ও পাথুম নিশাঙ্কা ওপেনিংয়ে দায়িত্ব সামলাবেন। কুশলকে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর অলরাউন্ডার হিসেবে লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, শেরফান রাদারফোর্ডরা আছেন। লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার সাথে আফগানদের নতুন তারকা এ এম গাজানফার রয়েছেন। পেস বোলিংয়ে পাকিস্তানি তারকা শাহীন শাহ আফ্রিদি ও তাসকিন আহমেদ রয়েছেন।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, এএম গাজানফার, তাসকিন আহমেদ।