মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ডিপিএলে ক্লাবের মালিকানায় তামিম ও মিজান

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২:২১ পূর্বাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ন
ডিপিএলে ক্লাবের মালিকানায় তামিম ও মিজান

দলের মালিক মিজানুর রহমানের নিবেদনও আলাদা করে নজর কেড়েছে সবার। তার সঙ্গে অধিনায়ক তামিমের রসায়নও বেশ জমেছে। মাঠ কিংবা মাঠের বাইরে দুজনের প্রশংসা করতে দেখা গিয়েছে।

এবার আসন্ন ডিপিএলেও দেখা মিলবে এই জুটির। গুলশান ক্রিকেট ক্লাবের অর্থায়নের দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল এবং মিজানুর রহমান।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মিজান নিজেই। জানিয়েছেন, ক্লাবটির দায়িত্ব নিয়েছেন তারা।

এদিকে ক্লাবটি থেকে কাউন্সিলরশিপ কে নেবেন, তামিম নাকি মিজান। এমন প্রশ্নে মিজান জানান, এটা এখনো সিদ্ধান্ত হয়নি। আলাপ আলোচনা হয়নি।