শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আগে স্থানীয় ভোট করলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব নয়: ইসি আনোয়ারুল

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:২৯ পূর্বাহ্ন
আগে স্থানীয় ভোট করলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব নয়: ইসি আনোয়ারুল

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর বা পরের বছর জুনে নির্বাচনের কথা বলেছেন। জনগনও ভোট দিতে আগ্রহী। এ সময় ভোটার তালিকা হালনাগাদে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের আসন পুনঃবিন্যাসের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন। সেটির কাজ চলমান রয়েছে। এ সময় আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও মন্তব্য করেন তিনি।