শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ৬:৫৮ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন
রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

মঙ্গলবার (১১ মার্চ) এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।  

আইনজীবী হলেন ব্যারিস্টার ওমর ফারুক আদালতে রিটের পক্ষ শুনানি করেন।   

এর আগে গত ১০ মার্চ রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়েজী এ রিট দায়ের করেন।  

পরে আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক জানিয়েছিলেন, বাংলাদেশের প্রথম সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান ছিল। পরবর্তী সময়ে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান সংযুক্ত করা হয়। আমরা রিটে চেয়েছি রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে যেমন শপথ পড়াবেন, তেমনি রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াবেন।