মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ৫:১৬ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৬:০২ অপরাহ্ন
গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক

রোববার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার এবং ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে এই অবরোধের ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে, ইসরাইলের ভয়াবহ নৃশংসতার ব্যাপারে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধ জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইল গাজায় বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের হত্যা করছে এবং লাখো ফিলিস্তিনিকে ঘরছাড়া করছে। এ ছাড়া, ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে স্থানীয় এবং আন্তর্জাতিক প্রচেষ্টা বাড়ানোর পাশাপাশি, আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতার দাবি তোলার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়েছে।

সূত্র: ওয়াফা নিউজ এজেন্সি