শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

৩৩ শতাংশ বাড়লো শিল্পখাতের গ্যাসের দাম

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ৪:৪৮ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৪:১৯ পূর্বাহ্ন
৩৩ শতাংশ বাড়লো শিল্পখাতের গ্যাসের দাম

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ শিল্পখাতে গ্যাসের দাম বাড়ানোর তথ্য নিশ্চিত করে জানান, শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। ক্যাপটিভে গ্যাসের দাম ৩০.৫০ টাকা থেকে বেড়ে ৪২ টাকা হয়েছে।

বিদ্যমান গ্রাহকদের দর (শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা) অপরিবর্তিত রেখে নতুন ও প্রতিশ্রুত গ্রাহকদের দাম বাড়ানোর প্রস্তাব করেছিল পেট্রোবাংলা। প্রতিশ্রুত গ্রাহকদের (ইতোমধ্যে অনুমোদিত) অর্ধেক বিল বিদ্যমান দরে, অর্ধেক ৭৫.৭২ টাকা করার প্রস্তাব করা হয়।  অন্যদিকে নতুন শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা করা।

পেট্রোবাংলার দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গত ২৬ ফেব্রুয়ারি শুনানি গ্রহণ করে বিইআরসি। পেট্রোবাংলা তাদের প্রস্তাবে বলেছে, দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকা ঘাটতি হবে।  পেট্রোবাংলার সেই প্রস্তাব নিয়ে সমালোচনার ঝড় ওঠে।  শুনানিতেও ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা তীব্র আপত্তি তোলেন।  বিশেষ করে শিল্পে দুই ধরণের দর করার বিরোধীতা করেন সব পক্ষই।