শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ৭:৪৪ পূর্বাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ৭:২২ অপরাহ্ন
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের মধ্যে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, তবে তা কাটিয়ে উঠে পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্যের সম্ভাবনাগুলো কাজে লাগাতে হবে।”

এই বৈঠকটি ছিল ১৫ বছরের মধ্যে প্রথম বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা। পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আমনা বালুচ।

তিনি বলেন, “দুই দেশের উচিত অতীত পেছনে ফেলে পারস্পরিক সম্ভাবনার পথ খুঁজে বের করা। বেসরকারি খাতের মধ্যে নিয়মিত ব্যবসায়িক (B2B) যোগাযোগ এবং সব পর্যায়ে সফর বিনিময় জরুরি।”

বালুচ আশা প্রকাশ করেন, চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক ডারের আসন্ন বাংলাদেশ সফর ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও দৃঢ় করবে।