শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জুলাই ঘোষণাপত্র: ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করলো সরকার

প্রকাশ: ৪ আগস্ট ২০২৫, ১০:৩২ অপরাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৯:২১ অপরাহ্ন
জুলাই ঘোষণাপত্র: ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করলো সরকার

ছাত্র-জনতাকে নির্ধারিত সময়ের মধ্যে (৫ আগস্ট দুপুরের মধ্যে) রাজধানীতে পৌঁছে দিতে এবং কর্মসূচি শেষে নিজ নিজ গন্তব্যে ফিরিয়ে দিতে রেলওয়ের সহায়তায় ট্রেন পরিচালিত হবে। এ ব্যবস্থার প্রাথমিক ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বাংলাদেশ রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর’ ট্রেন বরাদ্দের জন্য আবেদন জানালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রোববার রেলপথ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। এরপর দ্রুত সময়ের মধ্যেই রেলওয়ে ট্রেনের রুট, সময়সূচি ও কোচ সংখ্যা চূড়ান্ত করে প্রস্তুতি সম্পন্ন করে।

সূচি অনুযায়ী, রংপুর, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম থেকে ট্রেনগুলো ছাড়বে ৪ আগস্ট রাতে অথবা ৫ আগস্ট ভোরে। গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেন ছাড়বে অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে। ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ঢাকা ছাড়বে।

রেলওয়ে সূত্র অনুযায়ী, রংপুর থেকে আগত ১৪ কোচের ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ— ১০ লাখ ৫০ হাজার টাকা। চট্টগ্রামের ১৬ কোচের ট্রেনের ভাড়া ধরা হয়েছে ৭ লাখ টাকার কিছু বেশি। অন্য জেলার ট্রেনের ভাড়া ও কোচ সংখ্যা ভিন্ন ভিন্ন।

এর আগে বিভিন্ন রাজনৈতিক দলও কর্মসূচির জন্য রেলওয়ের বিশেষ ট্রেন ভাড়া নিয়েছে। আজ ছাত্রদলের শাহবাগ ছাত্র সমাবেশে অংশ নিতে চট্টগ্রাম থেকে ২০ কোচের একটি ট্রেন ভাড়া আনা হয়। এর আগে জামায়াতে ইসলামীর একটি বড় সমাবেশ উপলক্ষে চারটি রুটে বিশেষ ট্রেন চলেছিল, যার ব্যয় ছিল প্রায় ৩২ লাখ টাকা।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কোনো সংগঠন বা দল নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে ট্রেন বরাদ্দ দেওয়া হয়। এ ক্ষেত্রে সাধারণ ট্রেন ভাড়ার তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি চার্জ নেয়া হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, “আমরা নিয়ম অনুযায়ী ট্রেন বরাদ্দ দিয়েছি। সরকার অর্থ পরিশোধ করছে— এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”