মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ৯:৪১ অপরাহ্ন আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
হাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

রবিবার (১০ আগস্ট)  রাতে এ হামলা হয়। নিহত হওয়ার আগে আনাস ও সহকর্মীরা গাজা সিটিতে বোমাবর্ষণের তথ্য ও ছবি সংগ্রহ করছিলেন। ২৮ বছর বয়সী আনাস গাজার পরিচিত সাংবাদিক ছিলেন। জীবনের ঝুঁকি নিয়েও তিনি সংবাদকর্ম চালিয়ে যাচ্ছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ হত্যার দায় স্বীকার করে দাবি করেছে, আনাস হামাসের সশস্ত্র ইউনিটের নেতা ছিলেন।

নিহত অন্য চারজন হলেন- সংবাদদাতা মোহাম্মদ ক্রেইকেহ, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের ও মোয়ামেন আলিওয়া এবং সহকারী মোহাম্মদ নুফাল।

আল-জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানিয়েছেন, আল-শিফা হাসপাতালের প্রধান গেটের কাছে সাংবাদিকদের ক্যাম্পে এ হামলা চালানো হয়।

২০২৩ সালে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৪৩০ জন নিহত এবং এক লাখ ৫৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন।