ফেব্রুয়ারিতেই ভোট, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব

শুক্রবার মাগুরায় জুমার নামাজের পর শহিদ রাব্বি ও শহিদ আল আমিনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ করতে শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন।

