নির্বাচনের রোডম্যাপ বৃহস্পতিবার ঘোষণা হতে পারে: ইসি সচিব

তিনি বলেন, আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি, সেটার জন্য কালকে (বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন।
রোডম্যাপ কবে ঘোষণা করা হবে, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এটা আমরা বুঝি। আপনারা কাল (বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন।
এর আগে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই-একদিনের মধ্যে প্রকাশ করা হবে।

