মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিএনপি ৫০-১০০ আসনের বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৩ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
বিএনপি ৫০-১০০ আসনের বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আজ সোমবার বিকেলে রাজধানীর আঁগারগায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নিবন্ধন, প্রতীক ও প্রবাসী ভোটাধিকার নিয়ে কথা বলা হয়েছে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।’

তিনি বলেন, ‘আমাদের জন্য একটি সুখবর আসছে, জুলাই পরবর্তী সময়ে। আমরা আজকেও বলেছি শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। এই সিদ্ধান্ত থেকে সরছি না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনটি প্রতীকের মাধ্যমেই নিবন্ধন হতে হবে। এর ব্যত্যয় হবে না। ইসি না মানলে কীভাবে আদায় করতে হয় তা আমরা জানি ‘

তিনি আরও বলেন, জেলায় জেলায় সাবেক সেনা কর্মকর্তা, জুলাই অভ্যুত্থানে নারী, গণঅভ্যুত্থানে কৃষক, শ্রমিকসহ যারা ছিলেন তাদের নিয়ে এনসিপির প্রার্থিতা থাকবে। আমাদের আলোচনা চলছে।