বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কলকাতায় বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার

নিউজ ডেস্ক — ঢাকা
প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ১২:০৯ অপরাহ্ন আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
কলকাতায় বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা হলেন- নাজিউর রহমান পাভেল ওরফে জোসেফ, মিখাইল খান ওরফে শেখ সাব্বির ও রবিউল ইসলাম। তাদের প্রত্যেকের বাড়ি গোপালগঞ্জ জেলায়। 
কলকাতা পুলিশের দাবি, নব্য জেএমবির সদস্য। তারা প্রত্যেকেই জেএমবির বড় মাপের নেতা। 

তবে তারা কেন কলকাতায় গিয়েছিল, কোনো জঙ্গি হামলার পরিকল্পনা ছিল কি না, তাদের সঙ্গে আল কায়েদা জঙ্গিগোষ্ঠীর কোনও সম্পর্ক আছে কি না, সেটি খতিয়ে দেখছে পুলিশ।

আজ সোমবার (১২ জুলাই) তাদের কলকাতার আদালতে তোলা হবে। রোববার এসটিএফ এর ডেপুটি কমিশনার অপরিজিতা রাই  গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান সাংবাদিকদের। তারা কীভাবে এখানে এলেন, কী উদ্দেশ্য, নাশকতা বা কোনো সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত কি না এবং তাদের পশ্চিমবঙ্গে ঢুকতে কারা সাহায্য করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।