রিজভীর নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং গ্যাস-বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর প্রতিবাদে এ মশাল মিছিল করা হয়।
মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার গণতন্ত্রকে হত্যা করে আবার ইভিএমের মাধ্যমে ভোট ডাকাতির নির্বাচন আয়োজন করতে নতুন ষড়যন্ত্র শুরু করেছেন।
তিনি বলেন, কিন্তু তিনি আর সফল হবেন না। এ দেশের জনগণ ইভিএম মেনে নেবে না। আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে এবং নির্বাচন হবে ব্যালটে সিলের মাধ্যমে।

