ব্রিটিশ পাসপোর্ট একপাশে রেখে চাটখিল-সোনাইমুড়ীবাসীর খেদমতে এমপি প্রার্থী হয়েছি: জহিরুল ইসলাম

রোববার সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয়
মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতির বক্তব্যে
তিনি এসব কথা বলেন।
জহিরুল
ইসলাম বলেন, রাজনীতি করে এমপি বা মন্ত্রী হলে অনেকেই ভিআইপি হয়ে যান।
আলহামদুলিল্লাহ, সরকারের পক্ষ থেকে তাকে সিআইপি সম্মাননা দেওয়া হয়েছে।
কিন্তু সেই সিআইপি পরিচয় একপাশে রেখে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে
চাটখিল-সোনাইমুড়ীর মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন তিনি।
তিনি
আরও বলেন, তিনি কোনো এমপি বা মন্ত্রী না হয়েও নিজস্ব অর্থায়নে এলাকায়
প্রায় ৩০ কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন। তবে সরকারি বাধার কারণে
পরবর্তীতে আর রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যেতে পারেননি। এরপরও
চাটখিল-সোনাইমুড়ীবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল ক্যাম্প ও
অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন। পাশাপাশি বেকার তরুণ–তরুণীদের
কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই ও ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা
করছেন।
তিনি আশাবাদ ব্যক্ত
করে বলেন, আগামী ১২ তারিখে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জনগণ তাকে নির্বাচিত
করলে চাটখিল-সোনাইমুড়ী উপজেলাকে দেশের একটি মডেল শহর হিসেবে গড়ে তুলবেন।
নির্বাচনী
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর
ও চরমোনাই পীর খ্যাত মুফতি মোহাম্মদ রেজাউল করিম।
জনসভায়
চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের
পাশাপাশি হাজারো সাধারণ ভোটারের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

