শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জামায়াতের সহযোগিতায় মা-বোনদের সম্ভ্রমহানী হয়েছে: বরকত উল্লাহ বুলু

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন আপডেট: ১৮ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
জামায়াতের সহযোগিতায় মা-বোনদের সম্ভ্রমহানী হয়েছে: বরকত উল্লাহ বুলু
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার-আলবদর বাহিনী যে বর্বরতা চালিয়েছে, তার পেছনে জামায়াত ছিল মূল শক্তি। তাদের হাতেই লাখো মা-বোন নির্যাতিত হয়েছে, সম্ভ্রমহানীর শিকার হয়েছে। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না।

মঙ্গলবার বিকালে নোয়াখালীর চৌমুহনীতে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি জামায়াতে ইসলামীর বর্তমান রাজনীতির কঠোর সমালোচনা করে বলেন, যারা একাত্তরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল, তারাই আজ নৈতিকতার কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে জনসভায় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, জেলা যুবদলের সভাপতি মন্জুরুল আজিম সুম ‘সহ অনেকেই বক্তব্য রাখেন।

বরকত উল্লাহ বুলু আরও বলেন, বাংলাদেশের মানুষ ইতিহাস জানে, চেনে। স্বাধীনতার বিরোধিতাকারীদের হাতে দেশ ও ইসলাম-কোনোটাই নিরাপদ নয়।

তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে।