শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কোম্পানীগঞ্জে হেযবুত তওহীদের ইফতার মাহফিল ও আলোচনা সভা

প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ন আপডেট: ২১ মে ২০২৬, ১:১৫ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জে হেযবুত তওহীদের ইফতার মাহফিল ও আলোচনা সভা

বুধবার (৪ মার্চ) বিকেলে বসুরহাট আর.এফ.সি খ্যাবসা হাউসে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায়  প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা হেযবুত তওহীদের সভাপতি আসিক মিয়া। তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার মাস। ব্যক্তিগত পরিশুদ্ধতার পাশাপাশি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হেযবুত তওহীদ বসুরহাট পৌরসভা শাখার সভাপতি নুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের নোয়াখালী জেলা আমির মো. রিপন হোসেন। তিনি বলেন, রমজান শুধু সংযমের মাস নয়, এটি মানবিকতা, ভ্রাতৃত্ববোধ ও সমাজ সংস্কারের এক অনন্য শিক্ষা দেয়। তিনি সমাজে ন্যায়ভিত্তিক আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।