মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আর্জেন্টিনার সরকারী স্কুলগুলোতে বিশ্বকাপের সব ম্যাচ প্রদর্শনের ঘোষণা

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ১১:১২ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:৩৪ পূর্বাহ্ন
আর্জেন্টিনার সরকারী স্কুলগুলোতে বিশ্বকাপের সব ম্যাচ প্রদর্শনের ঘোষণা

দেশের সব স্কুলে খেলা প্রদর্শনের ঘোষণা দিয়ে আর্জেন্টিনার এই মন্ত্রী বলেছেন, ‘আর্জেন্টিনায় ছেলেরা বিশ্বকাপের ম্যাচ দেখতে চায়। ম্যাচগুলো স্কুলে দেখানো জরুরি, এগুলোকে তাদের নৈতিক শিক্ষা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে গণ্য করতে হবে।’

বিশ্বকাপের দারুণ ছন্দে আছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর ২৮ বছরের শিরোপা খরা কাঁটিয়ে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয় করেছিল তারা।

গত জুনে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমাও জয় করেছে মেসি বাহিনী। মিশন এবার বিশ্বজয়। সেজন্য কাতার বিশ্বকাপে প্রথমেই গ্রুপ পর্বে সৌদি আরব, পোল্যান্ড এবং মেক্সিকোর মোকাবিলা করতে হবে আলবিসেলেস্তেদের।

বিশ্বকাপের আগে দেখা যেতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার ধ্রুপদী দ্বৈরথও। বিশ্বকাপ বাছাইয়ের সময় এই দুই দেশের বাতিল হয়ে যাওয়া ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে আসছে সেপ্টেম্বরে। অবশ্য ম্যাচটি খেলা নিয়ে ব্যাপক আপত্তি রয়েছে আর্জেন্টিনার। বিশ্বকাপ বাচাইয়ের হিসাব মিটমাট হয়ে যাওয়ায় এখন আপাত ‘গুরুত্বহীন’ ম্যাচটি খেলতে অনীহা রয়েছে আর্জেন্টিনার। তবে ফিফার নির্দেশ, ম্যাচটি ২২ সেপ্টেম্বরের মধ্যেই খেলতে হবে। ফিফার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এরই মধ্যে আদলতেও নালিশ জানিয়েছে তারা।