নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদের দায়িত্ব গ্রহণ

সোমবার দুপুর ০২টায় তিনি নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে
দায়িত্ব গ্রহণ করেন। এরআগে, রোববার (১৬ মার্চ) সরকারি এক প্রজ্ঞাপনে তাকে
নোয়াখালী জেলা পরিষদ প্রশাসক করে আদেশ জারি করা হয়। একই আদেশে দেশের মোট
৪২ টি জেলায় জেলা পরিষদের প্রশাসক নিযুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আনুষ্ঠানিক
দায়িত্ব গ্রহণের সময় তাঁর কার্যালয়ে উপস্থিত ছিলেন- নোয়াখালী-০৪ আসনের
সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো,
জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ হুমায়ন রশিদ।
এসময়
বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সরকারি দপ্তরের
কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশিদ আজাদকে
ফুলেল শুভেচ্ছা জানান।

