শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আপত্তিকর ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনওকে ওএসডি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ৮:৩৯ পূর্বাহ্ন আপডেট: ১৮ মে ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ন
আপত্তিকর ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনওকে ওএসডি

মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা যায়, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়। এ ঘটনায় নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

তবে ইউএনওর দাবি, ভিডিওটি তার সম্মানহানির উদ্দেশ্যে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার খবর জানতে পেরে সোমবার সকাল ৯টার আগেই জেলা সদরের উদ্দেশে কর্মস্থল ত্যাগ করেন ইউএনও।