শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চাটখিলে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা

প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
চাটখিলে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা

বুধবার (১ এপ্রিল) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, অভিযানে চাটখিল শিশু হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায় এক বছরের কারা দণ্ড প্রদান করা হয়। অপরদিকে, নবজাতক শিশু হাসপাতালেরের ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায় ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে তাৎক্ষণিক অর্থ পরিশোধ করায় কারাদণ্ডের আদেশ কার্যকর হয়নি।  

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ডা.শহিদুল আহমেদ নয়ন, স্যানিটারি ইন্সপেক্টর (এমওডি) ডা.আলী আকবরসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

যোগাযোগ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজকে আমরা দুটি হাসপাতালে অভিযান করেছি। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।