জিয়াউর রহমান লক্ষ লক্ষ মানুষকে উদ্বদ্ধ করে বিনাশ্রমে খাল খনন করেছেন: বুলু

তিনি আজ সকালে বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের দোয়ালিয়া-দেবীপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির নামে কেউ যদি কোনো অবৈধ সুযোগ সুবিধা নিতে চায় তার বিরুদ্ধে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এসময়
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান, পানি উন্নয়ন
বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, জেলা বিএনপির সদস্য রবিউল হাসান পলাশ’সহ স্থানীয় সরকারী
কর্মকর্তাগন ও রাজনীতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

