শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে মসজিদের জমির দখল ছাড়তে বলায় সভাপতির ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন আপডেট: ২৬ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নোয়াখালীতে মসজিদের জমির দখল ছাড়তে বলায় সভাপতির ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
রোববার সকালে জনতা জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। এতে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মো. অলি উল্যা, মুসল্লি মো. সামছুল হক সাদু, মো. লুৎফর রহমান ফরহাদ, মো. হেদায়েত উল্যাহ ও আলী হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা মরহুম বক্তার মিয়ার ছেলে আব্দুল করিম ও আব্দুল কাদের জোরপূর্বক মসজিদের জমি দখল করে রেখেছেন। বিষয়টি সমাধানে একাধিকবার কাগজপত্র যাচাই ও পরিমাপের মাধ্যমে জমি বুঝিয়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও তারা তা উপেক্ষা করে দখল অব্যাহত রাখেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. অলি উল্যা বলেন, সম্প্রতি জমির সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করা হলে গত শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের অনুরোধে সভাপতি মো. আলা উদ্দিন দখলদারদের জমি ছেড়ে দিতে বলেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল করিম ও আব্দুল কাদের তার ওপর হামলা চালান। পরে উপস্থিত মুসল্লিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তদের মসজিদ থেকে বের করে দেন।

মসজিদ কমিটির সভাপতি মো. আলা উদ্দিন বলেন, আমার ওপর হামলার ঘটনায় সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। সঠিক বিচার না পেলে মুসল্লিদের সঙ্গে নিয়ে দখলদারদের সামাজিকভাবে বয়কট করা হবে।

এ ঘটনায় স্থানীয় মুসল্লিরা দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মসজিদের জমি দখলমুক্ত করার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।