শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশ: ২০ জুলাই ২০২২, ৯:০৬ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ন
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদের নাম : বিজনেস ডেভেলপমেন্ট অফিসার। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : ফুড সায়েন্স এন্ড টেকনোলোজি/ফুড প্রসেসিং টেকনোলজিতে এমএসসি থাকতে হবে।

পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা ৩৫ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটারে মাইক্রোসফট অফিস সম্পর্কে পারদর্শী হতে হবে। উদ্যোক্তা উন্নয়ন ও গ্রামীণ কৃষিজাত পণ্যের প্রক্রিয়াজাতে কাজ করেছেন এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

চূড়ান্ত নিয়োগের পর ঠাকুরগাঁওয়ে কাজ করার আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৩৭৫০০ টাকা। প্রকল্পের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ৩১ জুলাই, ২০২২

আবেদন যেভাবে : আগ্রহীদের সিভি পাঠাবে ডাকযোগে। সিভি পাঠানোর ঠিকানা এপিসি (এইচআরডি), ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), প্রধান কার্যালয় গোবিন্দ নগর (কলেজ পাড়া), ঠাকুরগাঁও-৫১০০, বাংলাদেশ।