বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক — চুয়াডাঙ্গা
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন আপডেট: ৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের সাহিত্য পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু এবং পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।

জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের বিশৃঙ্খলা, কর্মকাণ্ড ও অপতৎপরতা চুয়াডাঙ্গার মাটিতে বরদাস্ত করা হবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গণতন্ত্র সুরক্ষায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. এ. তালহা, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাবেক যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সাইমুজ্জামান মিশা ও ইকবাল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, যুগ্ম আহ্বায়ক রায়হানুল কাজল ও আবদুল্লাহ আল মামুন মেহেবুব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম. এ. হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, যুগ্ম আহ্বায়ক মহসিন আলী এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।