মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শিক্ষার্থী রনির অবস্থান কর্মসূচির খোঁজ নিতে বলেছেন হাইকোর্ট

প্রকাশ: ২০ জুলাই ২০২২, ৯:২০ অপরাহ্ন আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিক্ষার্থী রনির অবস্থান কর্মসূচির খোঁজ নিতে বলেছেন হাইকোর্ট

হাইকোর্ট বলেন, আমরা পত্রিকায় দেখলাম একটি ছেলে আন্দোলন করছে। ছেলেটি যে আবেদন করেছে সেটা নাকি সচিব গ্রহণ করেছেন। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী বলেছেন, প্রধানমন্ত্রীকে এ বিষয়ে দৃষ্টি দেওয়া দরকার।

তার কোনো অভিযোগ থাকলে সে আদালতে আসতে পারেন। আমরা বিষয়টি দেখব।

বুধবার (২০ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন।

এসময় আদালত দুদকের আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিককে তার আন্দোলনের বিষয়ে খোঁজ-খবর নিতে বলেন।