শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শার্শায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শার্শায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ছবি: প্রতিনিধি

শার্শা (যশোর) প্রতিনিধি:যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার সামটা পূর্বপাড়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হকের নেতৃত্বে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরহাদের সমন্বয়ে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার নজরুল ইসলাম ওই গ্রামের মৃত হারান মোড়ল ওরফে হারান মণ্ডলের ছেলে। তার মায়ের নাম আয়েশা খাতুন।

পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুত বিচার ট্রাইব্যুনালের একটি মামলায় (মামলা নম্বর-১২৮২/২০২০) আদালত নজরুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান,গ্রেফতার আসামিদের যশোর আদালতে সোপোর্দ করা হয়েছে।