মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গোলাম মাওলা রনির বাড়ির উচ্ছেদ বন্ধে রিট খারিজ

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ১:৩৪ পূর্বাহ্ন আপডেট: ৩০ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
গোলাম মাওলা রনির বাড়ির উচ্ছেদ বন্ধে  রিট খারিজ

রোববার (২৪ জুলাই) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে গোলাম মাওলা রনির পক্ষে আইনজীবী ছিলেন মো. এমদাদুল হক কাজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এ বিষয়ে আইনজীবী মো. এমদাদুল হক কাজী বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে আবেদন করব।

dhakapost

তিনি বলেন, আজকে শুনানিতে আদালতকে বলেছি, গোলাম মাওলা রনি ১৯৬০ সাল থেকে এ বাড়িতে বসবাস করে আসছেন। জ্ঞানেন্দ্র কুমার রায় চৌধুরীর কাছ থেকে গোলাম মওলা রনির বাবা বাড়িটি ক্রয় করেছেন। ১৯৭০ সালের বন্যায় এ বাড়ি পানিতে ‍ডুবে যায়, তখন বাড়ির সব ডকুমেন্ট হারিয়ে যায়। ২০০১ সালে এ বাড়িতে দুই তলা ভবন করা হয়। তখনও সরকার কোনো কিছু জানায়নি। ২০১০ সালে রনির বাবা মারা যান।

এত বছর পর বাড়ি উচ্ছেদ নিয়ে নোটিশ দিলে আমরা সেটি চ্যালেঞ্জ করে গত ৩০ জুন হাইকোর্টে রিট দায়ের করি। ওই রিটের শুনানি নিয়ে আদালত রিটটি খারিজ করে দেন।

এদিকে গণমাধ্যমের প্রকাশিত সংবাদে জানা যায়, সরকারি জমি থেকে সাবেক এই সংসদ সদস্যর স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ না করার পরিপ্রেক্ষিতে গত ১৯ জুলাই সকালে জেলা প্রশাসন অভিযান চালায়।