ফের আইসিইউতে ক্রিকেটার মোশাররফ রুবেল

ক্রিকেটার মোশাররফ রুবেলের বর্তমান অবস্থা জানিয়ে ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন,‘শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ায় মোশাররফকে আইসিউইতে নেওয়া হয়েছে। তার বর্তমান অবস্থা স্থিতিশীল।’
২০১৯ সালে ব্রেইন (মস্তিষ্কে) টিউমার ধরা পড়ে মোশাররফ রুবেলের। এরপর চিকিৎসা নিয়ে প্রায় সেরে উঠলেও ফের নতুন করে টিউমার ধরা পড়ে রুবেলের মস্তিষ্কে। নতুন করে টিউমার ধরা পড়ায় শঙ্কায় পড়ে যায় রুবেলের জীবন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই ক্রিকেটারকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও নেয়া হয়।
অবস্থার উন্নতি না হওয়াতে গত বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতের একটি হাসপাতালে আবারও অস্ত্রোপচারের মাধ্যমে রুবেলের ব্রেন টিউমার অপসারণ করা হয়। তাতেও খুব একটা উন্নতি হয়নি। বয়সটা কেবল ৩৯-এ পড়েছে।
একুশে সংবাদ/এসএস

