শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান এবং নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

