বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু
ছবি: প্রতিনিধি

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, পানির স্বাভাবিক প্রবাহ সচল রাখা এবং হাকরকে পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করা হয়।

এ সময় বেনাপোল বাইকার হুডের সদস্যবৃন্দ, বেনাপোল ক্রীড়া একাডেমির নেতৃবৃন্দ, বেনাপোল পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, বেনাপোল হাকরকে কচুরিপানামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হাকরের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব।

স্থানীয় পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এমন উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।