শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান, ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান, ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপন মোড়ল (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর ২০২৬) শার্শা উপজেলার শিকারপুর এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ।
আটক শিপন মোড়ল শার্শা থানার শিকারপুর পূর্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার শার্শা থানা পুলিশের একটি দল শিকারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শিকারপুর বাজারের বটতলা থেকে নারিকেলবাড়ীয়াগামী পাকা সড়কে জনৈক আলার চায়ের দোকানের সামনে অবস্থানকালে স্থানীয় জনগণের সহায়তায় শিপন মোড়লকে আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তির হেফাজতে থাকা ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তির বিরুদ্ধে শার্শা থানায় লিখিত এজাহার দায়ের করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, আটক শিপন মোড়লের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।

