বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ আটক-৪

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ আটক-৪
বেনাপোল প্রতিনিধি ঃ-
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে পুরাতন মামলার ৩ জন আসামী (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী'লীগ সদস্য, গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১ জনসহ ৪ জন আসামীকে আটক করেছে পুলিশ।
আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানা এলাকার মৃত আকবর বিশ্বাসের ছেলে হায়দার (৪৫) মৃত মানিক বিশ্বাসের ছেলে মোজাম্মেল (৫৫) মৃত খলিলুর রহমানের ছেলে মুনসুর আলী (৩৬) সেলিম মোড়লের ছেলে জুয়েল রানা। সর্ব থানা বেনাপোল যশোর।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) দুপুরে পুলিশ জানায়, গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুরাতন মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন স্থান হইতে আটক করে।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তিতুমীর খান জানান,আটককৃত সকল আসামীদেরকে পুলিশ প্রহরায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বেনাপোল প্রতিনিধি ঃ-
আলমগীর হোসেন (তোতা)

