রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জামালপুরে রেলওয়ে ওভারপাস থেকে উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয়

অনলাইন ডেস্ক — জামালপুর
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন
জামালপুরে রেলওয়ে ওভারপাস থেকে উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয়

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাস থেকে উদ্ধার হওয়া বোমা সদৃশ একটি বস্তু নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। শনিবার রাতে শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে বস্তুটির বিস্ফোরণ ঘটানো হয়।

শনিবার সন্ধ্যায় শহরের রেলওয়ে ওভারপাসের ফুটপাতে লাল টেপ মোড়ানো ও দুই দিকে বৈদ্যুতিক তারযুক্ত একটি বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে এবং ওভারপাস দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মধ্যরাতে বস্তুটি উদ্ধার করে পার্শ্ববর্তী ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। তবে বোম্ব ডিসপোজাল ইউনিটের ভাষ্যমতে, উদ্ধারকৃত বস্তুটি কোনো বিস্ফোরক বা বোমা ছিল না।

এ সময় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং জনমনে আতঙ্ক দূর হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।