বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১
ছবি: প্রতিনিধি

বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১

আলমগীর হোসেন তোতা বেনাপোলঃ-

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মাদক এবং চোরাচালানী মালামালসহ  চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।


আটক আসামী হলেন, কক্সবাজার জেলার রঙ্গীখালী উপজেলার টেকনাফ থানার রঙ্গীখালী গ্রামের জাফর আলমের ছেলে রবিউল আলম(২৫)।

বৃহস্পতিবার ( ১২ নভেম্বর ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল, অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩ বোতল বিদেশী মদ, ভারতীয় ১৯৭০পিস ইয়াবা, ২টি মোবাইল, নগদ ৩৯০/-টাকা, ১৮টি শাড়ী, ১১টি কম্বল, ০.৫ কেজি জিরা, ১.৫ কেজি কিসমিস, ১২০টি চকলেট, ১৪০ প্যাকেট পাতার বিড়ি ও ১৪৩৯টি কসমেটিক্স সামগ্রীসহ এক চোরাকারবারিকে আটক করে।


আটককৃত মালামালের মূল্য ১২,৩২,৭৯০/-(বারো লক্ষ বত্রিশ হাজার সাতশত নব্বই) টাকা।

আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ নামঃ রবিউল আলম(২৫), পিতাঃ জাফর আলম, গ্রামঃ রঙ্গীখালী, ডাকঃ রঙ্গীখালী, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।


এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।


সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান  কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীর বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


১২/১১/২০২৬

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সামনে রেখে বেনাপোল বলফিল্ড মাঠ সংস্কারের কাজ চলমান

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সামনে রেখে বেনাপোল বলফিল্ড মাঠ সংস্কারের কাজ চলমান

বেনাপোল বন্দরে মোবাইল স্ক্যানিং মেশিন তিন বছর ধরে অচল,  বাড়ছে ভোগান্তি

বেনাপোল বন্দরে মোবাইল স্ক্যানিং মেশিন তিন বছর ধরে অচল, বাড়ছে ভোগান্তি

ভারতের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা করতে বাংলাদেশ থেকে ৬৫ জনের তীর্থযাত্রা  বাংলাদেশের একটি ৬৫ সদস্যের তীর্থযাত্রী দল

ভারতের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা করতে বাংলাদেশ থেকে ৬৫ জনের তীর্থযাত্রা বাংলাদেশের একটি ৬৫ সদস্যের তীর্থযাত্রী দল

বেনাপোলে পুলিশের সাঁড়াশি অভিযান: আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

বেনাপোলে পুলিশের সাঁড়াশি অভিযান: আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৪২০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৪২০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

নতুন কুঁড়ি স্পোর্টসে গোগা ইউনিয়নকে ৪ গোলে হারাল বেনাপোল পৌরসভা

নতুন কুঁড়ি স্পোর্টসে গোগা ইউনিয়নকে ৪ গোলে হারাল বেনাপোল পৌরসভা

আধুনিক, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও নিরাপদ বেনাপোল গড়ার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদের

আধুনিক, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও নিরাপদ বেনাপোল গড়ার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদের

ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার

ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার