মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নতুন কুঁড়ি স্পোর্টসে গোগা ইউনিয়নকে ৪ গোলে হারাল বেনাপোল পৌরসভা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
নতুন কুঁড়ি স্পোর্টসে গোগা ইউনিয়নকে ৪ গোলে হারাল বেনাপোল পৌরসভা
ছবি: প্রতিনিধি

শার্শা (যশোর) প্রতিনিধি:‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতায় যলোরের শার্শা গোগা ইউনিয়নকে ৪ গোলে হারিয়ে জয় পেয়েছে বেনাপোল পৌরসভা।

 

সোমবার (৯ নভেম্বর) বিকেলে শার্শা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বেনাপোল পৌরসভার খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন। তাদের ধারাবাহিক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে গোগা ইউনিয়নের দল। শেষ পর্যন্ত কোনো গোল শোধ করতে না পারায় ৪-০ গোলের ব্যবধানে পরাজিত হয় গোগা ইউনিয়ন।

খেলাকে ঘিরে মাঠে দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় শার্শা মিনি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করা হয়।