বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ।

বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২
স্টাফ রিপোর্টার
যশোরের বেনাপোল ও শার্শার কাশিপুর সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামী হলেন,শার্শা থানার কাশিপুর গ্রামের আজিজুল হোসেনের মেয়ে ফুলসুরাত (২৪) ও নুর হোসেনের মেয়ে জায়েদা খাতুন (৫৫) উভয় থানা শার্শা যশোর।
শনিবার ( ০৭ নভেম্বর ২০২৬) দিনব্যাপী বিজিবি এর অধীনস্থ কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২ বোতল (নেশা জাতীয়), ৬টি শাড়ী, ২৫টি কম্বল, ২ প্যাকেট ফুসকা, ৩ প্যাকেট আমসত্ত্ব, ৪০টি চকলেট, ৩১০টি ঔষধ সামগ্রী ও ২৩১টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৩,৩৭,১৫০/-(তিন লক্ষ সাইত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

