বিপ্লব ও সংহতি দিবসে যশোর জেলা ছাত্রদলের আলোচনা সভা

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান। এই সময়ে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন, মাসুদ কাইসার ইশতি প্রমুখ।

