সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনায় হুথিদের হামলার দাবি, ক্ষয়ক্ষতির কথা জানাল রিয়াদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনায় হুথিদের হামলার দাবি, ক্ষয়ক্ষতির কথা জানাল রিয়াদ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি।

রোববার (৮ নভেম্বর) গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে সৌদি আরবের বিভিন্ন কৌশলগত ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ছয়টি অভিযান চালানোর দাবি করেছেন। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আরামকোর তেল সংরক্ষণাগার ও স্থাপনা রয়েছে বলে দাবি করেন তিনি।

সারি আরও জানান, আবকাইক শহরে সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদসহ দেশটির বিভিন্ন অঞ্চলের দিকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

হুথিদের হামলার দাবি এবং সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্যের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। বিশেষ করে রিয়াদ বিমানবন্দর ও আরামকোর অন্যান্য স্থাপনায় সরাসরি হামলার দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র - আল জাজিরা