শার্শায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শার্শা (যশোর )প্রতিনিধি:
যশোরের শার্শায় উপজেলায় আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বার ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান,শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক,বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর,নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেরামত আলী,শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তার নূর ইসলাম, ও পুলিশ,বিজিবি সদস্যা সহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

