বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের সভা সোমবার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ৬:০৯ অপরাহ্ন আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের সভা সোমবার

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির হার সুপারিশ করার লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে জানানো হয়, ১৬ নভেম্বর সকাল ১১টায় বোর্ডের চেয়ারম্যান ও জেলা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। সভার স্থান হিসেবে শ্রম অধিদপ্তর নির্ধারণ করা হয়েছে।

সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিরা মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেবেন। পাশাপাশি এ খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি হার সুপারিশের বিষয়ে আলোচনা হবে।